সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় বক্সিরহাট ওর্য়াড যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর রবিবার বাদ জোহর খাতুনগঞ্জস্থ হক সুপার মার্কেট দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হক সুপার মার্কেটস্থ এবাদত খানার ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ৩৫ নং বক্সিরহাট ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও নগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব নুরুল আমিন শান্তি সও:,ওর্য়াড আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবু মুহাম্মদ ইউছুপ,বক্সিরহাট ওর্য়াড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস, সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ, ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান, মহানগর ছাত্রলীগ নেতা ফাহাদ আসিফ, ওমরগণি কলেজ ছাত্রলীগ নেতা আদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা মো. আদুল্লাহ আল মারুফ, বক্সিরহাট ওর্য়াড যুবলীগ নেতা মো. সালাউদ্দিন, এন.এম.এম.জে ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্ববায়ক আজমির শাহ্, ওর্য়াড ছাত্রলীগ নেতা নোমান সাঈদ, হোসাইন মোহাম্মাদ আবদুল্লাহ, রকি ভট্টচার্য্য, মো.ফয়সাল, বাকলিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু প্রমূখ।





