Tuesday,02 Jan 2018
Ctgbarta24.com
কুমিল্লা : জানুয়ারি ২০১৮ মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কুমিল্লার পূবালী চত্ত্বর এলাকায় এ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধন এবং মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহন করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, মোঃ মামুন, অতিঃ পুলিশ সুপার, মো: আব্দুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের পক্ষে অতি: জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজিজুর রহমান। একই সময়ে কুমিল্লা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের (৮০০টি) আড়াই লক্ষ (২,৫০,০০০) ছাত্র-ছাত্রীবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে একযোগে মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহন করে।





