চট্টগ্রামে ১২ নভেম্বর ওবায়দুল কাদেরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রোববার, ৩০ অক্টোবর ২০১৬

উচ্ছ্বাস-অভিনন্দনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

চট্টগ্রাম: আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের নেতাদের সংবর্ধনা দেবে চটগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আ.লীগ। আগামী ১২ নভেম্বর বিকেলে নগরীর লালদিঘি ময়দানে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা যৌথভাবে এই সংবর্ধনা দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন। নগরীর দুই নাম্বার গেইট চশমাহিলে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এক সভায় নেতারা সিদ্ধান্ত নিতে বসেছিলেন।

সংবর্ধনার প্রস্তুতি নিতে আজ রোববার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম সালাম সিটিজি বার্তা২৪ কে বলেন, প্রথমে আমরা ৫ নভেম্বর সংবর্ধনা দেয়ার বিষয়টি ঠিক করেছিলাম। কিন্তু ৬ নভেম্বর কেন্দ্রীয় কমিটির নেতারা সবাই টুঙ্গিপাড়া ‍যাবেন। এজন্য মোশাররফ ভাইয়ের (গণপূর্ত মন্ত্রী) সঙ্গে কথা বলে ১২ নভেম্বর সময় ঠিক করেছি।

তিনি জানান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দেয়া হবে। তাকে প্রধান অতিথিও করা হচ্ছে।

এছাড়া চট্টগ্রাম থেকে স্থান পাওয়া যেসব নেতাদের সংবর্ধনা দেয়া হবে তারা হলেন, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক পদে আমিনুল ইসলাম আমিন ও সদস্য ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া।

এছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্য বরেণ্য শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন, সাবেক সংসদ সদস্য ইসহাক মিঞা এবং ড. প্রণব কুমার বড়ুয়াকেও সংবর্ধনা দেয়া হবে একইদিন।

গত ২২-২৩ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image