চসিকের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত

বুধবার,০২ নভেম্বর ২০১৬

img_7945চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে ০২ নভেম্বর ২০১৬খ্রি. বুধবার চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট/উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মহামান্য রাষ্ট্রপতির চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে পতেঙ্গা থানাধীন বিমান বাহিনী জহুরুল হক ঘাটি থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত ও সিবিচ থেকে কাটগড় জিএম গেইট পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় কাটগড় এলাকায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে নিষিদ্ধ দ্রব্য মিশ্রন করে আইসক্রীম তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাজ্জাদ আইসবারকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ফুটপাত অবৈধ ভাবে দখল করে কাঠ ও মালামাল স্তুপ করে রাখার অপরাধে পতেঙ্গা কাঠ বিতানকে ২০০০/- (দুই হাজার) টাকা, নুর জাহান এন্টারপ্রাইজকে ২০০০/- (দুই হাজার) টাকা, শাহ মোহছেন আউলিয়া টিম্বারকে ২০০০/- (দুই হাজার) টাকা, নুরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ২০০০/- (দুই হাজার) টাকা, মিনহা এন্টারপ্রাইজকে ২০০০/- (দুই হাজার) টাকা ও বাবু ননী গোপাল দাশকে ২০০০/- (দুই হাজার) টাকা, সহ মোট ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা জরিমনা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ,পতেঙ্গা থানা, ইপিজেড ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *