সিটিজি বার্তা২৪ ডটকম
রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ-বাড়ির’ জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর নানা ‘জিহাদি’ আলামতসহ কিছু অডিওক্লিপ পাওয়া গেছে। তারমধ্যে তিনটি অডিওক্লিপের কপি গোয়েন্দাদের মাধ্যমে সংবাদমাধ্যমের কাছে এসেছে।
গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া অডিওক্লিপ তিনটির মধ্যে একটি হচ্ছে নিহত জঙ্গি শেহজাদ-রউফ-অর্কের, আরেকটি আবু-রেহান এবং অন্যটি হচ্ছে তাজুল-হকের।
এ অডিওগুলোতে তার কথিত ‘জিহাদের’ ঘোষনা দিয়ে পরিবার এবং সাধারণ মানুষকে জিহাদে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন। অডিও বার্তায় তার বলেন, তাঁদেরকে বাধা দিতে র্যাব-পুলিশসহ যারাই আসবে, তাদের হত্যা করা হবে।
সেহজাদ-রউফ-অর্ক এবং তাজুল-হক ইংরেজীতে বার্তা দিয়েছেন। আর আবু-রেহান বাংলায়।২৬ জুলাই ভোর ৫টার অভিযান শুরুর আগে যেকোনও সময় এসব অডিও তার ধারণ করেছেন। কল্যাণপুরের অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে সেহজাত-রউফ-অর্ক থাকলেও বাকি দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বলছে, সেখানে নিহত নয়জন ছাড়াও আরো বেশ কয়েকজন জঙ্গির নিয়মিত আসাযাওয়া ছিলো।
ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও এডিশনাল কমিশনার মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘জঙ্গিদের এধরনের অডিওবার্তার ব্যাপারে আমরাও নিশ্চিতহয়েছি। তবে এগুলো তার অভিযানের আগে ইন্টারনেটসহ নানা মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমরা তা নিয়ে তদন্ত করছি। এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি।’
তাদের অডিও’র বক্তব্য কিছু সম্পাদনা করে তুলে ধরা হলো-
#সেহজাদ-রউফ-অর্ক
‘আমি সেহজাদ রউফ অর্ক। আমার পরিবারের প্রতি বার্তা। আমার পরিবারের সদস্য তাওহিদ রউফ এবং অন্যান্যরা যারা শেখ হাসিনাসহ তাগুদের সমর্থক।
আমাদের শরিয়া আইন সমর্থন করতে হবে যাতে আমরা বেহেশতে যেতে পারি। আর এটাই বেহেশতে যাওয়ার একমাত্র পথ। আমাদের সবকিছু এর জন্যই করতে হবে। আর এজন্য আমাদের জিহাদ করতে হবে। আমরা হত্যা করবো অথবা হত্যার শিকার হবো। আর এটা করতে পারলেই তবে বেহেশত আমাদের জন্য। আমরা গণতন্ত্র সমর্থন করতে পারিনা। শেখ হাসিনাকে সমর্থন করতে পারি না। আমার পরিবারের সদস্য এবং যারা এটা সমর্থন করে তারা মুরতাদ।
আমরা সংখ্যায় অল্প। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষের ওপর জয়ী হতে হবে। আমরা জয়ী হবো।
আমরা ঘোষণা করছি, পুলিশ র্যাবের যেই আমাদের প্রতিরোধ করতে আসুক, তাদের আমরা হত্যা করবো। আমরা বেহেশতে যাবো।’
#আবু-রেহান
‘আমি আবু রেহান। আমি আমার ভাইদের বলতে চাই, আপনারা খেলাফতকে সমর্থন করুন। খেলাফাতের জন্য জানমাল কোরবান করুন। এই খেলাফত পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে।
আর আমি খালিফা আল বাগদাদিকে বলতে চাই, আপনি সেই সব কুফরদের চোখ গুলোকে উপড়ে ফেলবেন, যেগুলো দিয়ে তারা মুমিনদের দিকে তাকিয়েছে।
আর আমার বাবা-মার প্রতি আমার বার্তা এই যে, আপনারা দ্বীনের পথে ফিরে আসুন। নিশ্চয়ই এটাই হবে, আমাদের বড় চাওয়া। আমাদের যদি দুনিয়ার পরিমাণ সম্পদ দেওয়া হয়, তার পরিবর্তে আপনাদের হেদায়েতকেই আমরা পছন্দ করবো।’
#তাজুল-হক
‘কুফর, মুরতাদ, মুনাফেক সবাই খেলাফতের বিরুদ্ধে এক হচ্ছে। তোমরা কেন লক্ষ করো না কুফর ধ্বংস হচ্ছে। খেলাফত বিস্তৃত হচ্ছে। সবাইকে খেলাফতের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
কুফরদের প্রতি আমার বার্তা, এটা সবে মাত্র শুরু। আমরা সারা পৃথিবী দখল করবো। অপেক্ষা করো, আমরা আসছি তোমাদের জনপদে। যুদ্ধ শুরু হবে। যুদ্ধ বিস্তৃত হবে। লোন উলফ (জঙ্গিদের এক ধরনের হামলাকারী গ্রুপ)-এর সংখ্যা বাড়ছে। তাই বলছি, এটা সবে শুরু। এটা তাজুল হক-এর পক্ষ থেকে বার্তা।’





