ওয়েলকাম এয়ার ইন্টারন্যাশনাল হজ্ব মিশন এর পক্ষ থেকে ” হজ্ব প্রশিক্ষণ ও কর্মশালা” অনুষ্ঠিত

শুক্রবার,১৮ আগস্ট ২০১৭

রাশেদুল করিম, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফে ওয়েলকাম এয়ার ইন্টারন্যাশনাল হজ্ব মিশন-২০১৭ এর পক্ষ থেকে ” হজ্ব প্রশিক্ষণ ও কর্মশালা” আয়োজন করা হয়েছে।

আহমমেদ হোসেন এর সভাপতিততে আজ শুক্রবার( ১৮ আগস্ট ) টেকনাফ স্টেশন এলাকার ‘পউষী হোটেলে’ এ হজ্ব প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়েলকাম এয়ার ইন্টারন্যাশনাল হজ্ব মিশন-২০১৭ এর প্রধান ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন,” তাদের পক্ষ থেকে হাজীদের দেখভালের জন্য চার মুয়াললেম থাকবে। অল্প সময়ের মধ্যে এই হজ্জ মিশন হাজীদের সুব্যবস্থায় সৌদি আরব পাঠান হবে।
তিনি আরও বলেন, হাজীদের যাতে কোন প্রকার সমস্যা না হয়, সে বিষয়ে তারা সর্বক্ষন নজর রাখছেন। এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমমেদ বলেন,” সৎ কাজের মাধ্যমে এই হজ এজেন্সী তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় তিনি হজ্জ করার সময় ধৈর্যের বিষয়টি তুলে ধরেন। সার্বিক নিয়মাবলীগুলো একজন হাজীর মেনে চলতে হয় বলে জানান তিনি।

এ সময় টেকনাফ আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি কেফায়েত উল্লাহ উপস্থিত সকল হজ্ব গমনকারীদের কিভাবে পবিত্র নগরী সৌদি আরবে হজ্ব পালন করবেন সে বিষয়ে সার্বিক ধারনা প্রদান করেন।

ওয়েলকাম এয়ার ইন্টারন্যাশনাল হজ্ব মিশন এর আরেক ব্যবস্থা পক মামুনুর রশিদ জানান, সুস্থ ও সুন্দর হজ্ব ব্যবস্থার মাধ্যমে হাজীগণ যাতে সৌদি আরব পৌছাতে পারেন সেসকল ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজীদের যাতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় সেসব বিষয়গুলো খুব আন্তরিকতার সহিত দেখা হবে। পরে হাজীগণদের প্রত্যেকের হাতে উপহার তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

পরে দীর্ঘ দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, টেকনাফ আল- জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি কেফায়েত উল্লাহ, টেকনাফের বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবংবিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image