টেকনাফে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শুক্রবার, ০৭ এপ্রিল ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

নুরুল হোসাইন : টেকনাফে ‘আসুন বিষন্নতা নিয়ে কথা বলি’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস’১৭ পালিত হয়েছে।

এনজিও সংস্থা বাংলা জার্মান সম্প্রীতি(বিজিএস), হিতৈষী বাংলাদেশ, আইসিডিডিআরবি, ব্র্যাক, সূর্যের হাসি ক্লিনিক, শেডের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসুচীর আয়োজন করে।

সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও সংস্থা সমুহের কর্মকর্তা, মাঠকর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালী হাসপাতাল থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মিলনায়তনের আলোচনা সভায় যোগ দেয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্টিত হয়। এতে প্রতিপাদ্যের উপর বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, ডাঃ প্রনয় রুদ্র, ডা টিটু চন্দ্র শীল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ন চাকমা,আইসিডিডিআরবির ফিল্ড রিসার্চ সুপারভাইজার অমিত বণিক, ওসিসির ম্যানেজার সুব্রত সরকার। অন্যান্যদের মধ্যে গাইনী বিশেষজ্ঞ ডা: ডি ওয়াই লুনা, ডাঃ দেলোয়ার হোসাইন, নার্সিং সুপারভাইজার হেনা পারভীন, এফডব্লিউভি মনোয়ারা আক্তার মুন্নী, ব্র্যাক উপজেলা ম্যানেজার মোঃ কামরুজ্জামান, বিজিএসের কো-অর্ডিনেটর মোঃ মাসুম হোসেন, সিনিয়র ষ্টাফ নার্স কাজলী বড়ুয়া, জান্নাতুন নেছা, ডেইজী চাকমা, প্রকৃতি চাকমাসহ হাসপাতালের অন্যান্য ষ্টাফ, নার্স,রেডিও নাফসহ বিভিন্ন এনজিও কর্মীগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image