টেকনাফ বিষ্ণু মন্দিরে শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী পালিত

মঙ্গলবার,১৫ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

টেকনাফ : ভগবান শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব টেকনাফ বিষ্ণু মন্দিরের বর্ণাঢ্য অনুষ্ঠান  (১৪ আগষ্ট) সোমবার মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এই মহতী দিবসে টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের উদ্যোগে টেকনাফ জম্মাষ্টমী উদযাপন পর্ষদের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচী ও অনুষ্ঠান মালার প্রস্তুতি নেয়া হয়। ভোর ৫টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুভ সূচনা করেন বিষ্ণু মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বাবু শিব পদ ভট্টাচার্য্য।

ডা: প্রণয় রুদ্রের তত্ত্বাবধান দারিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসা সেবা। গীতাপাঠ প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, পুরষ্কার বিতরন,বস্ত্র বিতরন ছাড়াও অনুষ্ঠানের প্রধান আকর্ষন হিসেবে ছিল গুণীজন সংবর্ধনা।

সনাতনী ধ্যান ধারনায় উজ্জীবিত হয়ে সমাজে অবদান রাখার পরিপেক্ষিতে চার গুণীজনকে সংর্বধনা দেয়া হয় এই অনুষ্ঠানে।

জম্মাষ্টমী উদযাপন পর্ষদের সভাপতি বাবু যদুদাস সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অতিথি হয়ে উপস্তিত ছিলেন বাগীশিক সভাপতি ও প্রথম আলো বন্ধসভার সভাপতি, সাহিত্যক,অধ্যাপক সন্তোস কুমার শীল সারাদিনের অনুষ্ঠানমালা শেষে রাতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও প্রসাদ বিতরনের মধ্যদিয়ে পূন্যতিথির শুভ কার্যাদির সমাপ্তি ঘোষনা করা হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image