রবিবার,১১ ডিসেম্বর ২০১৬
মাহমুদুল হাসান রাকিব,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ নিউমার্কেট এলাকায় রোববার দুপুর একটার দিকে করে ইব্রাহিম মানিক নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ বলছে, বয়স আনুমানিক ৩০-৩২ বছরের মতো হবে।ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নগরীর নিউমার্কেট এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল ইব্রাহিম। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



