বিশ্ব ভালবাসা দিবসে নগরবাসীকে সিএমপি’র লাল গোলাপ শুভেচ্ছা

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

CMP2রাশেদুল করিম, চট্রগ্রাম : “ঘৃনা নয় ভালবাসা” এই বার্তা নিয়ে বিশ্ব ভালবাসা দিবসে নগরবাসীর মধ্যে ফুল বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

১৪ ফেবরুয়ারী রবিবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল, বিপিএম এর নেতৃত্বে ভালবাসার নিদর্শন স্বরূপ নগরবাসীর মধ্যে ফুল বিতরণ করা হয়।

নগরীর প্রত্যেক থানায় আগত লোকদের ও পথচারীদের মাঝে ফুল বিতরণ করা হয়। হিংসা, বিদ্বেষ, ঘৃনা ভুলে গিয়ে সবার প্রতি সবার ভালবাসার বন্ধন সৃষ্টির আহবান জানান নগর পুলিশ কমিশনার ।

তিনি ভালবাসার এই নিদর্শন নগরবাসী পুলিশকে আরও কাছের বন্ধু হিসেবে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন ।

নগরীর প্রত্যেকটি থানায় আগত মানুষদের লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

এই বিভাগের আরো সংবাদ




Leave a Reply