সমাজকর্মী জয়ার ‘হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড’ পদক অর্জন

Wednesday,24 May 2017

Ctgbarta24.com: গানের সুরকার ও গীতিকার বিশিষ্ট সমাজকর্মী সাহিত্যানুরাগী এবং বহু জনপ্রিয় গানের স্রষ্টা জয়া জাহান চৌধুরীকে “হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড” পদকে ভূষিত করেছে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি।

২৩ মে মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে তাকে এই পদক প্রদান করা হয়। এ সময় হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এমপি, অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, হাজি রহিমুল্লাহ এমপি, বিচারপতি সিকদার মকবুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন প্রমুখ।

২০০২ সাল হতে গানের হাতেখড়ি জয়ার। দেশের প্রখ্যাত নারী কন্ঠশিল্পী সামিনা চৌধুরী ও শহিদ এর মতো অনেক জনপ্রিয় শিল্পীর বহু গানের সৃষ্টিরুপ ও গীতিকার হলেন মানবাধিকার কর্মী জয়া জাহান চৌধুরী। ঢাকা শহরের অনেক সামাজিক কর্মকান্ডে প্রায় সময় সোচ্চার থাকেন জয়া।

মানবিকতা আর নিজের চেষ্টার নিজেকে প্রমান করে চলেছেন পুরুষতান্ত্রিক সমাজে তিনি। শিশু কিশোরদের নিয়ে সব সময় সৃজনধর্মী কাজ করেন সাহিত্যিক জয়া। ইতিমধ্যে বন্ধুত্ব নামক বইটি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image