বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
প্রেস বিজ্ঞপ্তি : ১৯ মে দৈনিক পূর্বকোণ পত্রিকার স্থানীয় পাতায় প্রকাশিত ‘ অবিলম্বে রনিকে মুক্তি দিন’ শীর্ষক সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রতিবাদ জানিয়েছেন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম, আবু মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপ-সম্পাদক অভিক দাশ গুপ্ত, আবদুল আহাদ, ইসমাইল হোসেন জীবন, সদস্য কামরুল হুদা পাভেল, অনিন্দ্য বৈদ্য সানি, রাফিদুল আবরার চৌধুরী, আতিকুল হাকিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ প্রতিনিধি ফরমান আহমদ জনি, সুভাষ মল্লিক সবুজ, মোক্তার হোসেন রাজু, মহসিন কলেজ প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, আনোয়ার হোসেন।
প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, রনির গ্রেপ্তার ষড়যন্ত্রে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুকে জড়িয়ে কুৎসা রটনা করা হচ্ছে। টিনু কোন সন্ত্রাসের নাম নই, আদর্শিক একজন ছাত্রনেতা ছিলেন তিনি। যার অক্লান্ত পরিশ্রম আর সহযোগীতায় আজ চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ চকবাজার এলাকাজুড়ে জয় বাংলার স্লোগান দিচ্ছি আমরা। শিবির বিতাড়িত করতে এনেতার সাহসিক ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।
দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দীর্ঘকাল যাবত তিনি জীবন ঝুঁকি নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন। নিজ দলের কিছু অতি উৎসাহী কর্মীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করছে তা খুবই দুঃখজনক! এসকল নেক্কারজনক ঘটনা থেকে ছাত্রলীগ ভাইদের বিরত থাকার আহবান জানানো হয়।

