শব-ই-বরাতে নগরীতে পটকা-বাজি ফোটানো ও বিক্রয় নিষিদ্ধ

ctgbarta24.com
Share

বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

প্রেস বিজ্ঞপ্তি

ইকবাল বাহার

মোঃ ইকবাল বাহার, পিপিএম বিপি-৬১৮৯০২০৯১৭ পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে শিশু কিশোর ও অন্যান্য অনেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের পটকা ফোটানোর চেষ্টা করে থাকে। পটকা ফোটানোর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগীতে বিঘ্ন ঘটে ও শব-ই বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুন্ন করে এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ হওয়া বাঞ্চনীয়।

এমতাবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ২২-০৫-২০১৬ খ্রিঃ দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান উপলক্ষে আমি মোঃ ইকবাল বাহার, পিপিএম, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ২২-০৫-২০১৬ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে ২৩-০৫-২০১৬ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, উহার উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষনা করছি। আতশবাজি ও পটকা ফোটানো, উহার উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ ইকবাল বাহার, পিপিএম
বিপি-৬১৮৯০২০৯১৭
পুলিশ কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
চট্টগ্রাম।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

একজন অনন্য অসাধারন মানুষ জেনিফার আলম: একটা মানুষ একসাথে অনেক কিছু হতে পারেন, আমেরিকার নামকরা একটি বিশবিদ্যালয় এর রিসার্চ ফেলো, ফটোগ্রাফার, উদ্যোক্তা, ফুড ব্লগার এবং এই সব পর...
চট্টগ্রামে আরো নতুন ৯ থানা, স্থাপনের কার্যক্রম শুরু... ঋত্বিক নয়ন, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম : জেলায় নতুন নয়টি থানা স্থাপনের কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাস...
আজ নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন বুধবার, ২৫ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চরম উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে তৃতীয় ধাপে আট জেলায় নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ট...
শুল্ক অব্যহতির আদেশ বাতিল চায় এনবিআর 'ফ্লাই দুবাই'র গাড়ী আমদানি' শুল্ক অব্যহতির আদেশ বাতিল চায় এনবিআর সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ শুল্ক মুক্ত সুবিধা নিয়ে ফ্ল...
পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারবেনা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধার...



Leave a Reply