ছাত্রলীগ নেতার দখলকৃত বাসা থেকে গুলি উদ্ধার

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২৩ মে ২০১৬

ছাত্রলীগ নেতার দখলকৃত বাসা থেকে গুলি উদ্ধার

কারাবন্দী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু।

সিলেট: ছাত্রলীগের সাবেক সিলেট জেলা সভাপতি হিরণ মাহমুদ নিপুর বাসা থেকে চারটি বন্দুকের গুলি (কার্তুজ) উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে বালুচরের ফোকাস ১৭৬ নম্বর থেকে ওই চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।

এর আগে রোববার সন্ধ্যায় সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলে থাকা চিকিৎসকের দ্বিতল বাসাটি উদ্ধার হয়। গত প্রায় ৮ মাস ধরে নিপু ওই বাসাটি দখল করে রেখেছিলেন।

বাসার মালিক ডা. মো. আজিজ মিয়া সাংবাদিকদেরকে জানান, হিরণ মাহমুদ নিপু প্রায় ৮ মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু বাসায় ওঠার পর থেকে নিপু একমাসেরও ভাড়া দেননি।

ভাড়া চাইলে উল্টো আরো হুমকি দেন নিপু। এ অবস্থায় তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশের সহযোগিতায় রোববার সন্ধ্যায় বাসাটি উদ্ধার হয়।

পরে বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৪ রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করে।

প্রসঙ্গত, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হিরণ মাহমুদ নিপু বর্তমানে কারাগারে রয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আজ নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন বুধবার, ২৫ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চরম উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে তৃতীয় ধাপে আট জেলায় নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ট...
পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারবেনা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধার...
মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ সুনির্দিষ্টভাবে অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদ...
হিমু হত্যার চার বছর, বিচার পায়নি তার পরিবার... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৪ মে ২০১৬ হিমাদ্রী মজুমদার হিমু চট্টগ্রাম : মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল ...
বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই। বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম...



Leave a Reply