মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ctgbarta24.com
Share

মুন্সিগঞ্জ প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২৩ মে ২০১৬

মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩ জন।

মুন্সিগঞ্জের নিমতলীতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আজ সোমবার সকাল ছয়টার দিকে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন।

নিহত তিনজন হলো শুভ (১৮), রফিক (১৭) ও রোহিত (১৮)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত ব্যক্তিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট ডেরিক বলেন, ট্রাকটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি শিমুলিয়া ঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। নিমতলীতে মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজন মারা যায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে আরো নতুন ৯ থানা, স্থাপনের কার্যক্রম শুরু... ঋত্বিক নয়ন, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম : জেলায় নতুন নয়টি থানা স্থাপনের কার্যক্রম শুরু করেছে পুলিশ প্রশাস...
আজ নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন বুধবার, ২৫ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চরম উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে তৃতীয় ধাপে আট জেলায় নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ট...
শুল্ক অব্যহতির আদেশ বাতিল চায় এনবিআর 'ফ্লাই দুবাই'র গাড়ী আমদানি' শুল্ক অব্যহতির আদেশ বাতিল চায় এনবিআর সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ শুল্ক মুক্ত সুবিধা নিয়ে ফ্ল...
পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারবেনা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধার...
মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ সুনির্দিষ্টভাবে অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদ...



Leave a Reply