মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
আতিক মাসুদ ঃ অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। আগামী ১৭ নভেম্বর রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ১৪ নভেম্বর ঢাকায় পা রাখবে সকারুজরা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।
২০১৮ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই অজিদের সামনে।
গত সেপ্টেম্বরে নিরাপত্তার অযুহাতে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই কারণে ১৭ নভেম্বর বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিলও অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনও। পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা’র কাছে তারা ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।
কিন্তু, ফিফা তাদের সেই আবেদন বাতিল করে দেয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে টিম কাহিলরা। সবকিছু ঠিক থাকলে ১৪ নভেম্বর রাত ১০ টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে তাদের। গেল ম্যাচে জর্ডানের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য এই ম্যাচ অজিদের কাছে খুবই গুরুত্ত্বপূর্ণ।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল
