ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আহমেদ ফরিদ উদ্দিন সাজ্জাদের রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
চট্টগ্রাম : ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ছাত্রলীগ পরিষদের উদ্যোগে ছাত্র সংসদের সাবেক ভি.পি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আহমদ ফরিদ উদ্দিন চৌধুরী সাজ্জাদ এর রুহের মাগফেরাত কামনা করে খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত নগরীর জিইসি মোড়স্থ জিইসি প্যালেস হল রুমে বাদে আছর এক বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৮০ ও ৯০’র দশক এর ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, ছাত্র সংসদের নেতৃত্বদানকারী সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, এরশাদুল আমিন, সরওয়ার মোর্শেদ কচি, সাইফুর রহমান, এম এ ইউনুচ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক জিএস, কেবিএম শাহজাহান, ওয়াজেদ আলী, হাবিবুর রহমান রিপন,নাজমুল আহছান,আব্দুল খালেক, মোর্শেদ আলম, মিথুন বড়ুয়া, মোঃ সেলিম, হাসান মনসুর, বিপ্লব মিত্র, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, এস.এম আলম, শরফরাজ নেওয়াজ মাসুদ, মনির হোসেন, সাইফুর রহমান স্বপন, কামরুল আলম, আবুল হোসেন আবু, সঞ্জয় ভৌমিক কনকন, খোরশেদ আলম জুয়েল, নাসির উদ্দিন নোবেল, আব্দুর রাজ্জাক, মাহমুদ ইউসুফ মিনার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, মোঃ সেলিম, ওসমান গণি, মঈনুল ইসলাম চৌধুরী শিমুল, মোঃ আব্দুল কাদের সহ সাবেক ছাত্র নেতৃবৃন্দ। উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা হারুন-উর-রশিদ।
বিশেষ মুনাজাতে আহমেদ ফরিদ উদ্দিন সাজ্জাদসহ সাবেক স্বৈরাচার বিরোধী প্রয়াত সকল ছাত্রনেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ করার মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তারা ছিলেন সাধারণ ছাত্র ছাত্রীদের নেতৃত্বদানকারী র্নিলোভ সাহসী ছাত্রনেতা ও স্বাধীনতার স্বপক্ষে নির্ভীক দেশ প্রেমিক।
বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য দেশরত্ন শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত স্বর্নিভর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।





