ঈশানা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

isanaবিনোদন ডেস্ক : মানহানির মামলায় লাক্স তারকা মৌনিতা খান ঈশানা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। প্রযোজক-অভিনেতা প্রেমের দায়ের করা মানহানির মামলায় মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিন মামলার শুনানিতে আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামি ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গেল ৩ ফেব্রুয়ারি মামলার বাদী প্রযোজক অভিনেতা প্রেম মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে আদালতে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে গ্রহণ করে আসামি মৌনিতা খান ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির হননি তিনি।

মামলার আর্জিতে বাদী প্রেম উল্লেখ করেন, একটি শুটিং সেটে তার অনুপস্থিতিতে ঈশানা তাকে গালাগালি করেছে। তাকে নিয়ে ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্টও করেছে। সেই পোস্টে ঈশানার বন্ধুরা লাইক দিয়ে নানা রকম বাজে কমেন্টস করে। এতে বাদীর সুনামহানিসহ সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.