চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Thursday,19 Oct 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর ) সকাল ১০.০০ ঘটিকায় দামপাড়াস্থ পুলিশ লাইনস্রে ড্রিল শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে কল্যান সভা অক্টোবর-২০১৭ অনুষ্ঠিত হয়।

এছাড়াও বেলা ১২.৩০ ঘটিকায় সিএমপি’র সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর/২০১৭ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় উপরে বর্ণিত অফিসারগণ ছাড়াও র‌্যাব, সিআইডি, পিবিআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

পুলিশ কমিশনার মহোদয় তাহার বক্তব্যে গত সেপ্টেম্বর/২০১৭ মাসে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবি সহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

সভায় কমিশনার মহোদয় সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে ব্লক রেইড পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন। সংশ্লিষ্ট ডিসিগণ’কে এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কমিশনার মহোদয় সভায় ওয়ারেন্ট তামিল এবং ওয়ারেন্ট এর গায়ে তামিলকারী অফিসারের কৈফিয়ত উল্লেখ করা, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি করতে ডিসি, এসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন।

পুলিশ কমিশনার রোহিঙ্গা ইস্যুতে সবাইকে বিশেষ ভাবে সতর্ক থাকার এবং অনুষ্ঠিতব্য বিপিএল খেলার ডিউটি সম্পর্কে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় সেপ্টেম্বর/২০১৭ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৯৪ (চুরানব্বই) জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়। সেপ্টেম্বর/২০১৭মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ডিবি), শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব জনাব হারুন-উর-রশিদ হাযারী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, পুলিশ পরিদর্শক জনাব প্রনব চৌধুরী, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, পুলিশ পরিদর্শক জনাব মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ, হালিশহর থানা, এসআই/সুনয়ন বড়–য়া, পাহাড়তলী থানা।

সভায় পুলিশ কমিশনার মহোদয় অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সদস্য সহ সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image