BREAKING NEWS
Search

বায়োজিদে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

img_4992চট্রগ্রাম : ৫ হাজার পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ মা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৩ টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মো. আলমগীর প্রকাশ জাহাঙ্গীরের স্ত্রী রিনা বেগম (৪০), ছেলে সুমন মিয়া (২২) ও মো. আলী আজগরের ছেলে সাজ্জাদ হোসেন (২৪)। বর্তমানে তারা নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিননগরে থাকেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে তিনটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ে তল্লাশি চালিয়ে রিনা বেগমকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে রিনা বেগমের স্বীকারোক্তিতে নগরীর অক্সিজেনের তামান্না আবাসিক এলাকা থেকে আরও ১ হাজার ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকালে রিনা বেগমের ছেলে সুমন মিয়া ও সাজ্জাদ হোসনকে আটক করা হয়।

ওসি মহসিন বলেন, কুমিল্লা থেকে গাঁজা আসে আর চট্টগ্রাম থেকে ইয়াবা যায়। ওরা বড় একটি সিন্ডিকেট। কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নগরীর বিভিন্ন স্পটে তারা সরবরাহ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান ওসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *