BREAKING NEWS
Search

ব্যারিস্টার নওফেল বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

শুক্রবার,২৮ অক্টোবর ২০১৬

img_7900চট্রগ্রাম : বাংলাদেশ আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চট্রগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চট্রগ্রামের ৬০ লক্ষ জনগনের যে আস্থা অর্জন করেছেন তদ্রুপ সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর অগ্নিগর্ভা সন্তান, মেধা ও মননের অপূর্ব সমন্বয়ক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে বাংলাদেশ আওয়ামীলীগের বিভাগীয় সাংগঠনিক স¤পাদক নির্বাচিত করে চট্রগ্রামবাসীর জন্য আরেকটি নতুন মাইলফলক সৃষ্টি করেছেন।

আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি, চট্রগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক স¤পাদক নির্বাচিত হওয়ায় ” সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী যুবমঞ্চ চট্রগ্রাম” এর উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল চকবাজার গুলজার মোড় থেকে শুরু হয়ে কাতালগঞ্জ পাঁচলাইশ থানার মোড় হয়ে মুরাদপুর চত্বরে চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম মিয়ার সভাপতিত্বে এবং নগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখা তৈরি করেছেন, মেধাবী ও নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শেখ হাসিনা সেই রূপরেখার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য নুরুল আনোয়ার, বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাজল প্রিয় বড়–য়া, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী সেলিমুর রহমান, বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন, মোঃ আসিফুদ্দউলা, শেখ নাইম, তিটন কুমার চৌধুরী ছোটন, জয় সংকর সরকার, সাঈদ খান, এস এম সামাদ, এম এস হিরু, মোঃ সালাউদ্দিন, রিপন সিং, নিজাম উদ্দিন রকি, মোঃ মোরশেদ, মোঃ হালিম, মোঃ দেলোয়ার, বিশ্বজিত কর বাবু, বিকাশ দত্ত, মোঃ মারুফ, মোঃ কাইছার, মোঃ বেলাল, মনোতোষ দাশ, বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে মুজিবুর রহমান রাসেল, তুষার চৌধুরী, সুদীপ্ত পাল, নাঈমুল ইসলাম তুষার, রিক্ত দাশ, দুর্জয় দাশ, প্রিয়াম চৌধুরী, হিমেল দে, অমিত চক্রবর্তী, অনিক দাশ, হিল্লোল দেবনাথ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *