রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চাইলেন প্রধান বিচারপতি

Monday,02 Oct 2017

Ctgbarta24.com

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন। আজ সোমবার এ বিষয়ে তিনি আবেদন করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়েছেন। ছুটির আবেদনে কাল থেকেই তিনি ছুটিতে যেতে ইচ্ছার কথা জানিয়েছেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়েছে। এই রায়, বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা।

প্রথম আলো

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.