শুক্রবার,২৮ অক্টোবর ২০১৬
বিনোদন সংবাদ : শুক্রবার মুক্তি পেল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘শিবায়’। বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই অজয়-করণের। ইতোমধ্যেই দুটি ছবিই বহুল চর্চিত। তবে বক্স অফিসে কেমন সাড়া পাবে সেটাই এখন দেখার বিষয়।
অ্যায় দিল মুশকিল ভার্সেস শিবায়। প্রথম দিন থেকেই লড়াই ছিল জোরদার। বিতর্কের জেরে দুটি ছবি নিয়েই দর্শকের কৌতুহল তুঙ্গে।
চিত্র সমালোচকরা বলছেন, করণ জোহরের রোম্যান্টিক ড্রামা শিবায়কে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে। আবার অন্যপক্ষের সমালোচক বলছেন শিবায় ছবির ট্রেলারই শ্বাসরূদ্ধ করার মতো।
ছবির শুটিং লোকেশন থেকে অ্যাকশন সবকিছুই সম্প্রতি কোনও ছবিতে দেখতে পাওয়া যায়নি। এখন শুধুই দেখার অপেক্ষা!




