BREAKING NEWS
Search

সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন

শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageমিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনুষদে বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধের জেরে কতিপয় ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীর আকস্মিক আক্রমণে নিহত এমবিএ এর শিক্ষার্থী নাসিম আহমেদ সোহেলের নির্মম হত্যাকাণ্ডের অবিলম্বে দ্রুত বিচারের দাবীতে এবং এই জঘন্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান শিক্ষাবিদ,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এর বিরুদ্ধে মহল বিশেষের ষড়যন্ত্র ,অপপ্রচার ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম শহীদ মিনারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেয়।মানববন্ধনে উপস্থিত ছাত্রছাত্রীরা অবিলম্বে তাদের সহপাঠী নাসিম আহমেদ সোহেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষার্থীরা সোহেলের ন্যক্কারজনক হত্যাকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এর বিরুদ্ধে মহল বিশেষের জঘন্য মিথ্যাচার ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উপাচার্য ড. অনুপম সেন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান সকল ষড়যন্ত্র বন্ধের আহবান জানান ।

এসময় ২৯ শে মার্চের ন্যক্কারজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে প্রিমিয়ার বিশবিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে নগ্ন হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করে দ্রুত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান মানববন্ধনে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।




One thought on “সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *