জেনিফার আলম: সাম্প্রতিক মডেলদের মধ্যে যাদের কাজ অনেক প্রশংসা পেয়েছে ইরা মাসুক তাদের মধ্যে অন্যতম। আর অসামান্য সুন্দর হাসির অধিকারিনী এই মডেল এবার রোজা এবং ঈদের সময়টুকু নতুন টিভিসি, ধারাবাহিক এবং স্টিল বিজ্ঞাপন দিয়ে দখল করে রাখবেন পুরো টিভি এবং প্রিন্টং মিডিয়া। প্রচন্ড ব্যাস্ত সময় পার করছেন আসন্ন ঈদের অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের শুটিং নিয়ে।
গ্রামীণফোন এর বিজ্ঞাপনের মাধ্যমে পুরো দেশে আলোচিত হওয়া এই মডেল এখন কাজ করেন খুব বেছে বেছে। পছন্দ না হলে অনুরোধের ঢেকি গিলে কম মানসম্পন্ন কাজে কখনোই আগ্রহী নন। এই ব্যাপারে ইরা বলেন, আসলে কাজ করতে চাইলে অনেক কাজের অনুরোধ ই গ্রহন করতে হয় এবং আমি প্রথম থেকেই খুব বেছে কাজ করি তাই আর সবার মত শুধু অন এয়ার থাকার জন্য যে কোন একটা কিছুই হাতে নেই না। আমি আমার শতভাগ দিয়ে কাজ করি তাই আমি চাই আমি যদি একটি কাজ করি, সেই কাজটিই যেন দর্শকপ্রিয়তা পায়। আমি আমার কাজের মানের সাথে কখনোই কম্প্রমাইজ করি না। এবং তিনি তার কাজের প্রতি এতটা দায়িত্বশীল বলেই দেশের সব বড় বড় ব্র্যান্ডের কাজগুলোতে তার মুখ দেখা যায়।
এই মুহুর্তে প্রচন্ড ব্যাস্ত সময় পার করছেন ইরা মাসুক। যে সব কাজ করে শেষ করেছেন রোজার জন্য সেগুলো হচ্ছে – আর এফ এল পাইপের ২টি টি ভি সি, বাগডুম এবং ক্রিসেন্ট লেদারের টিভিসি। এস এ টিভির ৩০ পর্বের ধারাবাহিক এবং ন্যাশন্যাল হাউসিং ও এয়ারটেল এর শুটিং। এ ছাড়া আরো বেশ কিছু কাজের শুটিং চলছে।
এত বেছে কাজ করার পরেও হাতে এত কাজ এবং ব্যাস্ততা কিভাবে সামলান জানতে চাইলে ইরা বলেন, আমি আমার কাজটাকে ভালোবাসি। আমি শুধু মাত্র যেগুলো পছন্দ হয় সেগুলোই হাতে নেই, আর এই জন্যই আমার আগ্রহের কমতি থাকে না। আমি চাই প্রতিটা কাজ সমান জনপ্রিয় হোক এবং গ্রহনযোগ্যতা পাক আর আমি কাজের মান ধরে রাখতে চাই বলে নির্মাতারাও আমাকে নিয়ে কাজ করতে আগ্রহীহন। এই জন্যই ইরা মাসুক অসংখ্য মডেল এর মধ্যেও নির্মাতাদের কাছে আস্তার জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

