মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
ভারত-নিউজিল্যান্ডের লড়াইয়ের মাধ্যমে ওয়ার্ল্ড টি-টুয়েন্টির পর্দা উঠেছে আজ। তবে বাংলাদেশের লড়াইটা শুরু হবে কালথেকে। দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের প্রতিপক্ষ আসরের সাবেক ও প্রথম চ্যাম্পিয়ন পাকিস্তান।
বুধবার কোলকাতার ইডেন গার্ডেনে বিকেল সাড়ে তিনটায় হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে। আইসিসি থেকে জানা গিয়েছে এরইমধ্যে ম্যাচের সব টিকেট শেষ হয়ে গিয়েছে। তহে ম্যাচের দিন স্টেডিয়ামে কিছু সংখ্যক টিকেট বিক্রি করা হবে বলে জানা গেছে।
এশিয়া কাপের ফাইনালে উঠা এবং ওয়ার্ল্ড টি-টুয়েন্টির বাছাই পর্বে দাপুটে পারফমেন্সের পর আত্মবিশ্বাস নিয়ে কাল মাঠে নামবে মাশরাফির দল। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ফলাফলও বাংলাদেশের পক্ষে কথা বলছে। শহীদ আফ্রদীর দলের বিপক্ষে রঙিন পোশাকে খেলা সর্বশেষ পাঁচ দেখাতে সবকটি জয়ী হাতুরাসিংহের শিষ্যরা।
অপরদিকে এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের কাছে হেরে বিদায়,দলের অভ্যন্তরীন সমস্যা ও ভারতে আসা নিয়ে নানা জল্পকল্পনা ওয়াকার ইউনুসের দলের জন্য চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। সর্বশেষ আফ্রিদীর এক মন্তব্যে পাকিস্তানে জন্ম দিয়েছে ক্ষোভের। তবে কোচ ওয়াকার মনে করেন এসব তার দলের পারফমেন্সে প্রভাব সৃষ্টি করবেনা।
বাংলাদেশ দলের জন্য সুখবর হয়ে উঠতে পারে মুস্তাফিজের ফিট হয়ে উঠা। ম্যানেজম্যান্ট থেকে জানা গিয়েছে কাল মুস্তাফিজের মাঠে নামা অনেকটায় নিশ্চিত। সেক্ষেত্রে সাইড-বেঞ্চে বসতে হতে পারে আবু হায়দার রনিকে। সাকিবের ফর্মে ফেরার ইঙ্গিতও বাংলাদেশের জন্য বড় প্লাস পয়েন্ট।সেই সাথে তামিম-সাব্বির-মাহমুদুল্লাহ তো দারুণ ছন্দেই আছেন।
এদিকে পাকিস্তান সিবিরে দেখা দিয়েছে ইনজুরি সমস্যা। প্রেকটিস সেশনে পায়ের গোড়ালি বল পরে চোটগ্রস্ত হয়েছেন মোহাম্মদ সামি। এছাড়া জানা গিয়েছে জ্বর উঠার কারণে আজ অনুশীলনে আসেননি অধিনায়ক আফ্রিদী,কাল তার খেলা নিয়েও সংশয়ের সৃষ্টি হয়েছে।
টাইগার অধিনায়ক মাশরাফি চান জয়ের ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানের সাথে জিতে সুপার টেনের মিশন শুরু করতে।
পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনে ভালো খেলার মাধ্যমে ইডেনে জয়ের ধারা বজায় রাখতে চান।






