Thursday,21 February 2019
ctgbarta24.com
চট্রগ্রাম : ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কণিকা-একটি রক্তদাতা সংগঠন এর ৭ম বছরে পদার্পণ উপলক্ষে কণিকার সদস্যদের নিয়ে একটি ‘লিডারশিপ ট্রেনিং কর্মশালা’র আয়োজন করেছে। প্রতিবছর এই দিনটিতে কণিকার সদস্যদের ব্যক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে এইরকম কর্মশালার আয়োজন করে থাকে। এবারের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চবি’র আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং কণিকা’র সম্মানিত উপদেষ্টা, জনাব সাঈদ আহসান খালিদ। তিনি তার বক্তব্যে বলেন “কণিকার মত সামাজিক সংগঠনগুলোতে যোগদানের মাধ্যমেই সমাজ পরিবর্তনে তরুণদের অবদান রাখতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কণিকার সভাপতি জনাব সাঈদ আহমেদ নাসিফ। তিনি তার সমাপনী বক্তব্যে বলেন “সঠিক নেতৃত্বই পারে সমাজকে একটি সুন্দর পথে ধাবিত করতে। মানবসেবায় কণিকা প্রতিনিয়ত যে দৃষ্টান্ত স্থাপন করে চলছে তা সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।”
নাঈমুল হাসানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, কণিকা’র প্রতিষ্ঠাতা জনাব মহসিন রনি এবং সাইফুল্যাহ মনির। কর্মশালা শেষে অংশগ্রহণ কারীদের সনদপত্র প্রদান করা হয়।
২০১৩ সালের ২১ শে ফেব্রুয়ারি তিন উদ্যোমী তরুণের হাত ধরে আত্মপ্রকাশ করে ‘কণিকা’। নিয়মিত রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি আয়োজন করে থাকে সংগঠনটি।




