আধুনিক প্রযুক্তি নির্ভর মাতৃসদনে উন্নিত করা হবে মেমন

‘হাসপাতাল পরিদর্শন ও ডাক্তারদের সাথে বৈঠকে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন’

সিটিজিবার্তা২৪ডটকম

CCC-Meyor-meeting-memon-hospital-doctors

চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন রবিবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে কর্মরত চিকিৎসকদের সাথে বৈঠক করেন।

এ সময় মেয়র অত্র হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে ঘুরে দেখেন। রোগী ও রোগীদের অভিভাবক সহ উপস্থিত সেবা প্রত্যাশীদের সাথে হাসপাতালের সুবিধা-অসুবিধা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

চিকিৎসকদের সাথে মতবিনিময় কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মেমন মাতৃসদন হাসপাতালটিকে আধুনিক প্রযুক্তি নির্ভর সুযোগ-সুবিধা সমৃদ্ধ হাসপাতালে উন্নিত করার প্রকল্প গ্রহনের নিদের্শনা প্রদান করেন।

মেয়র বলেন, ইতোমধ্যে এ হাসপাতালের সিভিল ও বিদ্যুৎ খাতে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার উন্নয়ন সহ ডাক্তার, নার্স ও মিওয়াইফারী মিলে ৭৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, চাহিদা অনুযায়ী শিশু ডাক্তার ও এনেসথাসিওলজিষ্ট নিয়োগ দেয়া হবে। মেমন হাসপাতালকে চট্টগ্রামের প্রথম শ্রেনীর হাসপাতালে উন্নিত করতে হবে।

মেয়র বলেন, অটো জেনারেটর স্থাপন সহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তবে এ হাসপাতালকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে,যাতে কোন রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।

মেয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, ডাক্তারী পেশা সম্মান ও মর্যাদার পেশা-এ পেশায় নিয়োজিতরা রোগীদের একমাত্র আশা ও ভরসার ঠিকানা। রোগীদের মনের মনিকোটায় স্থান দিয়ে সেবা দিতে হবে। সেবার বিনিময়ে কিছু পাওয়ার কথা চিন্তা না করে সেবা প্রত্যাশী রোগীদের জীবন বাঁচানোর বিষয়টি বিবেচনায় রেখে শতভাগ সেবা দিতে হবে।

মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, অতীতের অনিয়ম-দূর্ণীতি, দায়-দেনা থেকে কর্পোরেশনকে স্বচ্ছতা ও জবাবদিহীতার আওতায় আনায়ন সহ নীতি কানুন চালু করা হচ্ছে।

আশা করছি, সকলের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি আদর্শ কর্পোরেশনে পরিণত করা সম্ভব হবে।

মেয়র বলেন, স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকলকে খোলা ও উদার মনে শতভাগ সেবার মন মানসিকতায় দায় দায়িত্ব পালন করতে হবে।

চিকিৎসকদের মতবিনিময় সভায় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. আশিষ কুমার মুখার্জী, সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, আর এম ও ডা. ইসরাত জাহান, ডা. শাহীন পারভীন, ডা. রোকসানা পারভীন, ডাক্তার রাশেদুল ইসলাম, ডা. ডালিয়া ভট্টচার্য, ডা. বাবলী মল্লিক, ডা. ফাহমিদা জেসমিন সিলভি সহ ২৮ জন ডাক্তার উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.