রবিবার,১০ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রেজাউল করিম, আনোয়ারা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে আনোয়ারা অনলাইন নিউজ ফোরামে’র ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান ঈদের দ্বিতীয় দিন পারকি লুসাই পার্কে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিচ কমিটির সদস্য, পারকি লুসাই পার্কের উদ্যোক্তা, ২ নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম শাহ্ ।
সর্বমোট ১২ টি অনলাইন (ফেইসবুক) পেইজ নিয়ে এই সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন । পেইজগুলো হলো, “আলোকিত আনোয়ারা”, “প্রিয় আনোয়ারা”, “স্বপ্নের আনোয়ারা”, “সারা আনোয়ারা”, “আনোয়ারা টাইমস্”, “দৈনিক আনোয়ারা-কর্ণফুলী”, “স্বপ্নের উপজেলা আনোয়ারা-কর্ণফুলী”, “সচেতন নাগরিক ফোরাম আনোয়ারা”, “আনোয়ারার সংবাদ”, “বরুমচড়ার সংবাদ”, “নিউজ অব সরেঙ্গা” এবং বিভিন্ন দেশে অবস্থানরত আনোয়ারা প্রবাসীদের জন্য “প্রবাসী সংবাদ- আনোয়ারা”।
আলোচনা সভায় বক্তারা তাদের নিজ নিজ আইডির প্রতিনিধিত্ব হয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেন । আলোচনার মূল কেন্দ্রে ছিলো, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ভিত্তিহীন অমূলক সংবাদ প্রচার থেকে নিজেকে বিরত রাখা এবং ফোরামের সদস্যদের এই ব্যাপারে সহযোগিতা করা, সংগঠনের গঠনতন্ত্রকে মেনে চলা । পাশাপাশি আনোয়ারার সার্বিক পরিস্থিতি যেমন উন্নয়ন, অব-উন্নয়ন, মাদক, চোরা-চালান ও এসবের প্রতিকার, সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের পর ক্ষতিগ্রস্থ এলাকার ভয়ংকর পরিস্থিতির উপর বক্তারা আলোকপাত করেন ।
সম্প্রতি ১৯৯ টি কলেজ সরকারি কলেজে রুপান্তর হলেও সরকারি এই তালিকায় ছিলনা আনোয়ারা বিশ্ব বিদ্যালয় কলেজের নাম । আনোয়ারা কলেজকে সরকারি না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের সদস্যরা এবং এই ব্যপারে স্থানীয় সাংসদ আলহ্বাজ সাইফুজ্জামান চৌধুরীর কাছে আনোয়ারা কলেজ সরকারি করনে জোড় দাবী জানান ।
পারকি বিচের উন্নয়নের রুপ রেখা তুলে ধরে ভবিষ্যতে আরো যেন উন্নয়ন ঘটে, পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা ও উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়ি বাঁধ নির্মানসহ নানা সমস্যা নিয়ে আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যান কাইয়ুম শাহ্-কে একটি স্মারকলিপি প্রদান করেন ফোরামের সদস্য সাইফুল সাইফ ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা আবদুল কাদের । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মালেক চৌধুরী । স্বাগত বক্তব্যে রাখেন সরোয়ার কাইনাত । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নূর খাঁন । অতিথি বরণ এবং সার্বিক দায়িত্বে ছিলেন ইমতিয়াজ খালেক, আলীনূর জেমস, মোঃ ফয়সাল হোসেন প্রমূক । উল্লেখ্য আনোয়ারা অনলাইন নিউজের আহবায়ক প্রবাসী মোঃ ফোরকান হোসেন, নূরুন্নবী আলী, নুরুল আনোয়ার ইমরান, মোঃ ইকবাল, সাইফুল এবং খোরশেদ প্রবাস থেকে সকল সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান ।




