বুধবার,০১ ফেবরুয়ারী ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
রাশেদুল করিম, চট্রগ্রাম : আবাসিক সংযোগ নিয়ে রিক্সায় চার্জ দেওয়ার অভিযোগে গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার দুপুর ৩.৩০ টা হতে ৭ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন,সময় দত্ত পাড়া, ভোলা গিরি রোডের একটা গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়।আবাসিক সংযোগ নিয়ে এক সাথে ১৬ টি রিক্সা চার্জ দেয়া হচ্ছিল। অভিযানকালে দেখা যায় গ্যারেজের জন্য আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাটারি চালিত রিক্সার বাণিজ্যিক গ্যারেজ বানিয়ে ব্যাবসা করছেন।
একই দিন উক্ত এলাকার দক্ষিন মহাদেবপুর এলাকার অপর গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ৩১ টি রিক্সা জব্দ করা হয়। শতাধিক ব্যাটারি ও ৩১ টি চার্জার, ৪ টি মিটার জব্দ করাহয়।
অভিযানকালে সীতাকুণ্ড থানা পুলিশ,পিডিবি বাড়বকুন্ড এর প্রতিনিধি উপ সহকারী প্রকৌশলী জনাব মামুন উপস্থিত ছিলেন।
অভিযানকালে গ্যারেজ মালিক পলাতক থাকায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন।




