“আমি অহন, আমি বাচঁতে চাই”
‘একটি শিশুর আর্তনাদ’
সিটিজি বার্তা২৪ ডটকম

অহন
আফসানা জেরিন খান
এই আর্তনাদ আমাদের অহনের। মাত্র নয় বছরের হাসি খুশি খুব কিউট একটা ছেলে আমাদের অহন। খুলনার খালিশপুরে তার বাসা।তার ফেসবুক আইডি আগে ছিল আমি অহন। তার মায়ের ভাষ্যমতে- অহন নিজেকে নিজে খুব বড় কিছু মনে করে। সে নাকি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। আর সেজন্য তার বাবা-মা তাকে খুলনার ভাল ভাল স্কুলে দিয়েছিল। কিন্তু সেখানে রেগুলার ক্লাস করতে হয় বলে, স্কুল কর্তৃপক্ষ তাকে রাখতে চাননি। তাই বাধ্য হয়ে তাকে কাশীপুর সরকারী প্রাইমারি স্কুলে ভর্তি করা হল।
এখানে প্রধান শিক্ষকের সাথে কথা বলে নেওয়া হয়েছে যে, আমাদের অহন বাবা রেগুলার ক্লাস করতে পারবে না। শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসবে। কিন্তু কেন আর দশটা বাচ্চার মত রেগুলার ক্লাস করতে পারে না আমাদের অহন ?
যে বয়সে তার খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, সেই বয়সে কেন তাকে প্রতি সপ্তাহে চিন্তা করতে হয়- এই সপ্তাহে আমার জন্য এক ব্যাগ ও-পজিটিভ রক্তদাতা ম্যানেজ হবে তো ? তারপর সেই রক্ত খুলনা থেকে যশোর গিয়ে ওয়াশ করে নিয়ে আসতে হয় ! এর মধ্যে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে ওর শরীর আরো দূর্বল হতে থাকে।
যারা অহনকে ব্লাড ডোনেট করেন বা ম্যানেজ করে দেন, তারা হয়ত চেনেন। এতদিন আমরা শুধু জানতাম যে, আমাদের অহন বাবা থ্যালাসেমিয়া রোগী। কিন্তু এখন তার অবস্থার খুব বেশি অবনতি হলে আমরা জানতে পারি, তার শরীরে দূরারোগ্য ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে। ডাক্তারের কাছ থেকে এই তথ্য জানার পর- অহন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তার মা কে ছেড়ে চলে যেতে হবে বলে।
ডাক্তার আরো বলেছে- তার এই ক্যান্সারের একমাত্র চিকিৎসা হল বোন- ম্যারো ট্রান্সপ্লান্টেশন। যা কিনা পাশের দেশ ভারতে সফলভাবে করা সম্ভব। আর এজন্য দরকার পাক্কা পঞ্চাশ লাখ টাকা। কিন্তু কোথায় পাবে এত টাকা তার নিম্ন-মধ্যবিত্ত মা-বাবা।
তার বাবা একজন ছোট-খাট ব্যবসায়ী। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আহবান জানিয়েছে তার নিরুপায় মা-বাবা।
আর্থিক সাহায্য পাঠানোর নাম্বারসমূহঃ
বিকাশঃ 01955803728, 01797170309 (পারসোনাল)
ডাচ বাংলা মোবাইল ব্যাংক একাউন্টঃ ০১৭১৭-৭১১৪৩৭২
ব্যাংক হিসাব নং:- Prime Bank Ltd,Doulotpur Branch Md: Mostak Hossain Band A/C:12321060007124
যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
অহনের মাঃ 01797-170309
মৌটুসী লিয়াঃ 01861-010464




