সিটিজিবার্তা২৪ডটকম
রোববার, ২৭ আগস্ট ২০১৭
বিনোদন ডেস্ক : মার্কিন পপগায়িকা টেইলর সুইফট নতুন গান মুক্তি দিয়েছেন। ২৪ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউটিউবে ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও প্রায় সাড়ে তিন কোটি বার দেখা হয়েছে। এটি একটি নতুন রেকর্ড বলে মনে করছেন অনেকে।
শুধু অনলাইনেই নয়, এর সিডিও বেশ বিক্রি হচ্ছে। প্রথম সপ্তাহেই পাঁচ লাখ সিডি বিক্রি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
ইউটিউব ছাড়াও অনলাইনে কয়েকটি ভিডিও স্ট্রিমিং সার্ভিসে এ গানটি বেশ চলছে। স্পটিফাইতেও তার গান রেকর্ডসংখ্যক শ্রোতা শুনেছে বলে জানা গেছে।
গানটিতে কয়েকবার মৃত্যুর কথা বলা হয়েছে। গানের কয়েকটি লাইন হলো ‘আমি কাউকে বিশ্বাস করি না এবং কেউ আমাকে বিশ্বাস করে না। /আমি দুঃখিত পুরনো টেইলর এখন আর তোমার ফোন ধরবে না/ কেন?/ কারণ সে মারা গেছে। ‘
গানটির আরেক জায়গাতেও মৃত্যুর কথা বলা হয়েছে ‘সময়ের সঙ্গে এখন আমি আরো দক্ষ ও কঠিন হয়ে উঠেছি/ প্রিয় মৃত্যু থেকে আমি উঠে দাঁড়িয়েছি, যেটা আমি সবসময় করি/ আমার কাছে নামের তালিকা আছে/ তোমাদের নামগুলোর নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া…’
লিরিকসের জন্যই গানটি নিয়ে আলোচিত-সমালোচিত হচ্ছে বেশি।
আর নানাভাবে আলোচনায় উঠে আসায় জনপ্রিয় এ শিল্পীর গানটিও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।
সূত্র : ইন্ডিপেনডেন্ট
গানটির ইউটিউভের ভিডিও লিঙ্কটি পাঠকদের জন্য নিচে দেওয়া হলো :










