ঈদের ছুটিতে ঘুরে আসুন সৌন্দর্যের ঘেরা পারকি সমুদ্র সৈকত ও লুসাই পার্কে

শনিবার,০২ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageরেজাউল করিম, আনোয়ারা : এইবারে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ৯ দিন। এই ৯ দিন ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে আসুন চট্টগ্রাম জেলার কর্নফুলীর মোহনায় অবস্থিত পারকির সমুদ্র সৈকত ও লুসাই পার্কে।

পারকি সমুদ্র সৈকত- নামটা নিশ্চয়ই অনেকের কাছে কিছুটা অচেনা লাগছে। আবার অনেকেই হয়তো চেনেন জায়গাটি। একটা সময় সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার ও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বোঝানো হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই পারকি সমুদ্র সৈকতও। পারকির সমুদ্র সৈকতে মাঝে আরও আছে সৌন্দর্যের ঘেরা প্রকৃত নীলা ভূমি লুসাই পার্ক। চট্টগ্রাম শহর থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টার পথ দূরত্বে এই সুন্দর সমুদ্র সৈকতটি অবস্থিত। একদিকে ঝাউবনের সবুজের সমারোহ, আরেকদিকে নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে। আর সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমেষেই।

ঘুরে বেড়ানোর শখ আছে অথচ চট্টগ্রাম বা কক্সবাজারে যেয়ে সমুদ্র সৈকত দেখেননি এমন পর্যটক আমাদের দেশে খুব কমই খুঁজে পাওয়া যাবে। এ ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজারের খ্যাতি আর সৌন্দর্য অনেক বেশি হলেও আমাদের দেশে রয়েছে আরও কয়েকটি মনোরম সমুদ্র সৈকত। আর এমনই একটি সৈকত হলো চট্টগ্রাম
নগরের খুব কাছেই অবস্থিত পারকি সমুদ্র সৈকত ও লুসাই পার্ক। আকৃতি বা বিশালতার দিক থেকে পতেঙ্গা বা কক্সবাজার সৈকতের মতো বিশাল না হলেও সৌন্দর্যের দিক থেকে পারকি কোনো অংশেই কম নয়। পারকি সমুদ্র সৈকতর পাশে আছে প্রাকৃতিক নীলা ভূমি সৌন্দর্যের ঘেরা লুসাই পার্ক। আর এ কারণে পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে চট্টগ্রাম শহরের ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পারকি নামের এই সৈকতটি। চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পারকি চর। এ ছাড়া চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী নদীর যেকোনো প্রান্ত দিয়ে পারকি সৈকতে অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যায়। ফলে নদী পেরিয়ে পারকি চরে বেড়াতে যাওয়ার বিষয়টি ভ্রমণপিপাসুদের মধ্যে এক বাড়তি আনন্দ হিসেবে কাজ করে। পারকি সমুদ্র সৈকতের একটি বিস্তীর্ণ অংশ জুড়েই রয়েছে ঝাউবাগান ও সৌন্দর্যের ঘেরা লুসাই পার্ক। শেষ বিকেলের আলোয় কিংবা দিনের মধ্যভাগেও এই ঝাউবনের শীতল হাওয়ায় গা জুড়িয়ে নিতে নিতে উপভোগ করা যায় সমুদ্রের মনোরম সৌন্দর্য। এ ছাড়া এখানে বসেই চাইলে উপভোগ করতে পারেন সৈকতের বালুচরে লাল কাঁকড়ার ঘুরে বেড়ানোর দৃশ্য কিংবা দূরে গভীর সমুদ্রে নোঙর করা কিংবা সমুদ্র পথে চলতে থাকা ছোট-বড় জাহাজের সারি।

পারকি সমুদ্র সৈকতে যেতে গাড়ি করে যাওয়ার সময় প্রচুর আনন্দ উপভোগ করা যায়। কারণ পারকি সমুদ্র সৈকতে যাওয়ার পথে কাফকো কলনি, সি.ইউ.এফ.এল ফার্টিলাইজার সার কারখানা। আর রাস্তার দুইপাশে দেখা যায় সারি সারি ঝাউগাছ। আর পারকি সমুদ্র সৈকতকে ঘিরে সৌন্দর্যের নীলা ভূমি লুসাই পার্ক। লুসাই পার্কে আছে সারি সারি ফুলের বাগান ও ঝর্ণার পুকুর। এতে আরও আছে হোটেল ও রেস্টুরেন্ট।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image