ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে-আইজিপি

বুধবার,৩০ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

আতিক, গাজীপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। সব হুমকি মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

৩০ আগস্ট বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, যাত্রী নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, মলমপার্টি, অজ্ঞান পার্টি এমন কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তার পাশাপাশি যানজটে পড়ে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা আমরা করেছি। সড়ক মন্ত্রণালয় যথেষ্ট কাজ করেছে। তারপরেও কিছু কিছু জায়গায় অমসৃণ হওয়ার কারণে কোথাও কোথাও গাড়ি শ্লথ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজট নেই। আমরা সকলে মিলে কাজ করছি। আশা করি আগামী দুই দিনও সমস্যা হবে না।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image