বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আইন ও আদালত : উচ্চ আদালতের বিচারকাজ বাংলা ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ আয়োজিত ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক এক ওই আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, নিম্ন আদালতে ইতিমধ্যে বাংলায় বিচার কাজ চালু হয়েছে। উচ্চ আদালতে এটা হওয়া দরকার।
প্রধান বিচারপতি বলেন, ‘উচ্চ আদালতের কয়েকজন বিচারপতি ইতিমধ্যে বাংলায় রায় দিচ্ছেন। আমিও চিন্তা করছি দু’একটি রায় বাংলায় দেওয়ার জন্য।’ আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।




