উন্মোচিত হচ্ছে ক্যালিফোর্নিয়া হামলার নেপথ্যকারীর পরিচয়

শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

california-shooting20151203075736আন্তর্জাতিক : তাশফিন মালিকার হামলাকারী হয়ে ওঠাটা শুরু হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি ছোট শহরে। যেখান থেকে প্রায় ২৫ বছর আগে ছোট্ট তাশফিন মালিকা তার বাবার সাথে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তাশফিন মালিকের বাবা হয়ে ওঠেন আরো ধার্মিক, আরো রক্ষণশীল এবং আরও কট্টরপন্থী।

ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে ক্যালিফোর্নিয়ায় এ সপ্তাহের ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার নেপথ্যকারীদের পরিচয় এবং তাদের হামলার উদ্দেশ্য।

ইতিমধ্যে তদন্তে বের হয়ে এসেছে যে হামলায় জড়িত স্বামী-স্ত্রীর মধ্যে স্ত্রী তাশফিন মালিকার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের নেতার প্রতি সম্ভাব্য আনুগত্যের কথা। বুধবার ক্যালিফোর্নিয়ার সান বারনারদিনো কাউন্টির একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক। এতে ১৪ জন নিহত হন। আহত হন আরো ২১ জন।

এ হামলাকে যুক্তরাষ্ট্রের গত তিন বছরে ঘটে যাওয়া সবচেয়ে নিকৃষ্ট বন্দুক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার রহস্য উদঘাটনে যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা পাকিস্তান এবং সৌদি আরবে গিয়েছিলেন এটা বোঝার জন্য যে কি কারণে এই দম্পতি তাদের কন্যাকে রেখে এরকম মারাত্মক একটি ঘটনা ঘটানোর সিদ্ধান্ত নিলেন।  তদন্তে বেড়িয়ে এসেছে যে, মালিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন ফিয়ান্সে ভিসা দিয়ে। বিয়ের আগ পর্যন্ত সৌদি আরবে ছিলেন তাশফিন।

২০১৩ সালের সেপ্টেম্বরে সৌদি আরব যান ফারুক। সেখানে তার সঙ্গে তাশফিনের পরিচয় হয়। ২০১৪ সালের জুলাইয়ে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন ফারুক। ওই বছরই ১৬ জুলাই রিভারসাইড কাউন্টিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তাদের বিশ্বাস, ফারুক যখন সর্বশেষ সৌদি আরব সফর করেন, তখন তাশফিন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্য প্রকাশ করেন। এই অনুগত্যের কথা মালিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও স্বীকার করেছেন। তিনি ফেসবুকে নিজের পরিচয় গোপন রেখে এই কথা প্রকাশ করেন।

তবে তার সঙ্গে সন্দেহভাজন আল-কায়েদার জঙ্গির সঙ্গে কী ধরণের যোগাযোগ হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। আইএসের সাথে বন্দুক হামলাকারীদের একজনের সম্ভাব্য আনুগত্যের কথা তদন্তে বেড়িয়ে আসলেও যুক্তরাষ্ট্রের সরকারী সূত্র এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ পাঞ্জাব প্রদেশের একটি ছোট শহরে জন্ম নেওয়া মালিক একসময় বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়াশোনা করতেন। তার জন্মস্থান আর বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়কে আইএসের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image