কক্সবাজারের শীর্ষ ছিনতাইকারী আমির খান এলজি ও কার্তুজ সহ আটক

Thursday,05 Oct 2017

Ctgbarta24.com

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের শীর্ষ ছিনতাইকারী আমির খান (২২)’কে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করেছে।

বৃহস্পতিবার ভোর রাতে ঝিলংজা ইউনিয়নের বিজিবি ক্যাম্প এলাকার বশরত করিমের ছেলে আমীর খান কে আটক করা হয়।

কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) কামরুল আজম, পরিদর্শক (অপারেশন) মাইন উদ্দিন, পরিদর্শক আবুল কালাম, এসআই আক্তারুজ্জামান, এএসআই মোঃ রাশেদ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বৃহস্পতিবার ভোর রাত দেড়টার দিকে সদর থানাধীন বিজিবি ক্যাম্প এলাকা অভিযান চালান।

আটককৃত আমীর খানের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সচল এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

ওসি রনজিত কুমার বড়–য়া জানান, আটককৃত আমির খান বিজিবি ক্যাম্প এলাকায় প্রতিনিয়ত পথচারীদের ছিনতাই করে সর্বস্ব লুটপাট করে আসছিল। ত্রাস আমির খানের ছিনতাইয়ের কারণে এলকাবাসী অতিষ্ট ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে হতো।

ওসি রনজিত কুমার বড়–য়া আরো জানান, ছিনতাইকারী আমির খানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি, ছিনতাই ও হত্যা প্রচেষ্টা সহ একাধিক মামলা তদন্তকাধীন ও আদালতে বিচারাধীন আছে। এছাড়া ধৃত আমির খানকে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি রনজিত কুমার বড়–য়া।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image