Monday,31 December 2018
ctgbarta24.com
জেড করিম জিয়া : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ৪ প্রার্থীই জয়ী হয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর ) সারা দেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম ২ লাখ ৭৪ হাজার ৯৬৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী বিএনপি’র হাসিনা আহমেদ পেয়েছেন ৫৫ হাজার ২৬০ ভোট।
কক্সবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ২ লাখ ২৯ হাজার ২৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (কারাবন্দি) হামিদুর রহমান আজাদ পেয়েছেন ১০ হাজার ১১৭ ভোট।
কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইমু সরওয়ার কমল পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী বিএনপি’র লুৎফুর রহমান কাজল পেয়েছেন পেয়েছেন ৬৫ হাজার ২১৫ ভোট।
কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন আক্তার ২ লাখ ২ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী বিএনপি’র শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৯৫৭ ভোট।




