BREAKING NEWS
Search

কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

murtiস্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ২ যুবক আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর থানার বিষাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মলিন ওরফে (ভোলা), একই উপজেলার চেনপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে নাদিম।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রোববার রাত দুইটায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হচ্ছিলো।

এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তিসহ ২ যুবককে আটক করা হয়। থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image