কাউন্সিলর পদে নির্বাচনী প্রতীক সমূহ নারীদের জন্য অবমাননাকর, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিবাদ

সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম :

mnoস্মারকঃ মানব/বিবৃতি/১৫/

তারিখঃ ০৭ ডিসেম্বর ২০১৫
বিবৃতি

নারী কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য নির্বাচনী প্রতীক সমূহ নারীদের জন্য অবমাননাকর মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিবাদ
নির্বাচন কমিশন আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য নির্বাচনী প্রতীক বরাদ্দ চুড়ি, চকলেট, পুতুল, ফ্রক সহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী। এই প্রতীক গুলো দ্বারা যেন বুঝানো হচ্ছে যে নারীরা শুধু রান্নাবান্না ও সন্তান লালন পালনই করবেন। বিশ্বে প্রতিনিয়ত নারীরা তাদের যোগ্যতার প্রমান নানা ভাবে দিচ্ছে। বর্তমান সময়ে রাজনৈতিক ক্ষেত্রে অংশ নিতে যাওয়া নারীদের জন্য এমন প্রতীক নির্বাচন করে নারীদের কে শুধু অপমানই করা হয়নি এতে নারীর প্রতি বৈষম্যের মনোভাবও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এমন হাস্যকর ও নিন্দনিয় কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সেই সাথে নারী কাউন্সিলরদের জন্য বরাদ্দকৃত প্রতীক পরিবর্তনের দাবী জানাচ্ছি।

বিবৃতিদাতা
এডভোকেট সিগমা হুদা, মহাসচিব
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image