বুধবার, ০৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
জেলা প্রতিনিধি : চাঁদপুরে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব।
মঙ্গলবার রাত ৯টার দিকে, শহরের পুরানবাজার হরিসভা মন্দিরে হিন্দু ধর্মের নানা বয়সী মানুষের উপস্থিতিতে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে প্রজ্বলন করা হয় ঘৃত প্রদীপ। পরে প্রজ্বলিত প্রদীপ মেঘনা নদীতে ভাসিয়ে দেন সনাতন ধর্মাবলম্বীরা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, ধর্মের নামে নাশকতা করা রাজনীতি নয়।




