Friday,06 Oct 2017
Ctgbartata24.com
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রহিমের সভাপতিত্বে গত ৫ অক্টোবর রাত ৮টায় ভিআইপি টাওয়ারস্থ প্রফেসর ড. অনুপম সেনের বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
মতবিনিময় সভায় সংবর্ধিত প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন বলেন, শিক্ষকরা সবসময় দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে যান। শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে তাদের স্বপ্নগুলো এবং দেশের সমৃদ্ধির চেতনা বিলিয়ে দেন।
তিনি আরো বলেন, আমার সমগ্র জীবনে হাজার হাজার ছাত্র-ছাত্রী আজ দেশ বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠা অর্জন করেছে। একজন শিক্ষক হিসেবে এটাই আমার সবচেয়ে বড় পুরষ্কার। তিনি আরো বলেন বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যাতে আধুনিকতার সকল রকম সৎ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেটাই কামনা করি। তিনি বলেন, যুগ যুগ ধরে শিক্ষকরাই সমাজের আলোক বর্তী এবং জাতির আদর্শিক ঠিকানা হিসেবে মানুষকে পথ দেখিয়েছেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সালাউদ্দিন লিটন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মহানগর ছাত্রলীগনেতা বোরহান উদ্দিন গিফারী, দক্ষিণ জেলা ছাত্রলীগনেতা মুহাম্মদ আব্দুস সাত্তার, রাশেদ মাহমুদ, কোতোয়ালী থানা ছাত্রলীগনেতা মুহাম্মদ নাঈম, আবু রোবায়িত, মুহাম্মদ হানিফ হোসাইন, মুহাম্মদ হৃদয়, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ রায়হান, অদুদ সিকদার প্রমুখ।









