চট্টগ্রামে চাঁদা আদায়কালে এক ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে চাঁদা আদায়কালে এক ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

চট্টগ্রামে চাঁদা আদায়কালে এক ভুয়া সাংবাদিক গ্রেপ্তার যার নাম সরফুদ্দিন চৌধুরী রোমেল।

চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়কালে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নাম সরফুদ্দিন চৌধুরী রুমেল।

রুমেল নিজেকে পুলিশের গোয়েন্দা সংবাদদাতা, সাপ্তাহিক চাটগাঁর পত্রিকা, সিটিজি ক্রাইম টিভি (অনলাইন), দি ক্রাইমসহ কিছু অখ্যাত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ইপিজেড এলাকার ব্যবসায়ী দুলাল সিটিজিবার্তাকে বলেন, ‘রাতে এই যুবক ফোনে নিজেকে ক্রাইম টিভি এবং গোয়েন্দা সংবাদদাতা পরিচয় দিয়ে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আমি তাকে আমার অফিসে আসতে বললে রাত সাড়ে ১০টার দিকে তিনি আমার অফিসে আসেন। অফিসে এসে তিনি আমার কাছে মাসে মাসে নিয়মিত চাঁদা অথবা এককালীন এক লাখ টাকা দাবি করেন। এই সময় অফিসে এই যুবককে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।’

ইপিজেড থানার এসআই আসাদুজ্জামান সিটিজিবার্তাকে জানান, চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া সাংবাদিককে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাগ থেকে অখ্যাত তিনটি পত্রিকার তিনটি আইডি কার্ড, গোয়েন্দা সংবাদদাতা পদবী লেখা ভিজিটিং কার্ড, বিজ্ঞাপন বিলের ভাইচার, মোবাইল ফোন এবং কয়েকটি পুরাতন পত্রিকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image