সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : এবারো ‘প্লেয়ার-বাই-চয়েজ’ পদ্ধতিতে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে।যেখানে খেলোয়াড়দের সাতটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।
সাতটি ক্যাটাগরিতে সর্বোচ্চ বেতন হবে ৩০ লাখ টাকা। আর সর্বনিম্ন হবে তিন লাখ ৫০ হাজার টাকা। অবশ্য নতুন এই বেতন কাঠামো নিয়ে অনেক ক্রিকেটারই সন্তুষ্ট নন।
তাহলে চলুন দেখে আসি ঢাকা প্রিমিয়ার লিগের নতুন বেতন কাঠামোর ক্যাটাগোরি ও বেতন স্কেল কত :
ক্যাটাগরি টাকার পরিমাণ এ+ ৩০ লাখ
এ ২৫ লাখ
বি+ ২০ লাখ
বি ১৫ লাখ
সি ৮ লাখ
ডি ৪ লাখ৫০ হাজার
ই ৩ লাখ ৫০ হাজার
তবে একই নিয়ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে অনুসরণ করা হয়েছিলো ।





