রবিবার, ০৬ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক : চকলেট দিয়ে তৈরি পুতিনের আস্ত এক মূর্তিতে মুগ্ধ হয়েছেন রাশিয়ানরা। শনিবার সেন্ট পিটার্সবার্গে এক চকলেট মেলায় দেশের প্রেসিডেন্টের এমন আদল দেখে এর ভূয়সী প্রশংসা করেন দর্শনার্থীরা। চকলেটের তৈরি পুতিনের পাশাপাশি মেলায় উপস্থিত হয়েছিলেন স্বয়ং রুশ প্রেসিডেন্টও। যা মেলার আকর্ষণে আরও বাড়তি মাত্রা যোগ করে।
তবে চকলেটের তৈরি এ ‘সুদর্শন-পুতিনকে’ ছুঁয়ে কিংবা চোখে দেখা- পুরোপুরি বারণ ছিলো আয়োজকদের পক্ষ থেকে।
সেন্ট পিটার্সবার্গের শিল্পী নিকিতা গুসেভ, বাস্তবের পুতিনের আকারে তৈরি করেছেন এ ‘চকলেট পুতিন’। এজন্য তিনি স্থানীয় কনফেকশনারী থেকে নেয়া ৭০ কেজি চকলেট ব্যবহার করেন।
মেলা শেষে এটি প্রেসিডেন্ট পুতিনকে উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। তাই, এ ‘চকলেট পুতিনের’ ভাগ্যে কী ঘটবে- তা নির্ভর করছে স্বয়ং রুশ প্রেসিডেন্টের ওপরই।




