এই মাত্র:

চট্টগ্রামে এইডস সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Thursday,28 Sep 2017

Ctgbarta24.com

চট্টগ্রামে এইচআইভি/এইডস সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের কন্সফারেন্স রুমে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং গ্লোবাল ফান্ড, আইসিডিডিআর,বি এর আর্থিক সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকি।
এসময় তিনি বলেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুধু কর্র্মসূচী বাস্তাবায়নই নয় অন্যান্য সরকারী এবং বেসরকারী সংগঠনের সমন্বিত সহযোগীতা বৃদ্ধির জন্য সেতু বন্ধন হিসাবে কাজ করছে। স্বাস্থ্য সক্রান্ত বিভিন্ন কমিটিতে হিজড়া প্রতিনিধি অংশগ্রহন নিশ্চিত করা এবং যৌন বৈচিত্র্যময় সহ সমস্ত প্রান্তিক জনগোষ্ঠি যেন সরকারী স্বাস্থ্যসেবা লাভ করতে সম্মিলিতভাবে আমাদের এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হুমায়ন কবির, চট্টগ্রাম জর্জ কোর্টের সিনিয়র এডভোকেট মোঃ ইকবাল হোসেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ডিআইসি ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও আইসিডিডিআর এর সিনিয়র এমএন্ডই অফিসার মো: সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকি আরও বলেন, ‘সমাজে এইডস আক্রান্ত রোগীদের আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই। যারা এইচআইভি/এইডস এ আক্রান্ত তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করে তাদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত। আমাদের উচিত এইডস সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি করা।’

সভায় হিজড়া জনগোষ্ঠী ও যৌন বৈচিত্রময় সহ সমস্ত প্রান্তিক জনগোষ্ঠি কি পরিমান ঝুকির মধ্যে আছে সর্বোপরি তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, স্বাস্থ্যকমীর্, এডভোকেট, সাংবাদিক, পুলিশ প্রশাসন এর ভুমিকা কি হওয়া উচিত এ সম্পর্কে আলোচনা করা হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image