চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ

আরাফাত রহমান ।  ২ আগস্ট ২০১৬

 

চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ

চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ

চট্টগ্রাম: জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে বিতর্কিত দেশের প্রথম সনামধন্য বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে সম্প্রতি বিবিএ সম্পন্ন করা এক ছাত্র চট্টগ্রামে সোমবার থেকে নিখোঁজ হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানিয়েছে।

নিখোঁজ যুবকের নাম জুনায়েদ হোসেন আকিব (২৫) এবং সে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার ভাতিজা। নগরীর গরীবুল্লাহ শাহ এলাকায় কুসুমবাগ আবাসিকে তাদের বাসা বলে জানা গেছে।

জুনায়েদের নিখোঁজের কথা জানিয়ে সোমবার রাতে ভগ্নিপতি এসএম আবুল মনজুর নগরীর খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, সোমবার দুপুরে জুনায়েদ আগ্রাবাদ পাসপোর্ট অফিস থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এক বন্ধুকে ওয়াসার মোড়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এরপর থেকে জুনায়েদ ও তার গাড়িচালক মো. মোস্তফার (৩০) কোনো খোঁজ মিলছে না।

দুজনের মোবাইলও বন্ধ জানিয়ে মনজুর বলেন, “আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, দুপুরে গরীব উল্লাহ শাহ মাজার এলাকায় অপর একটি প্রাইভেট কারের সাথে জুনায়েদকে বহনকারী গাড়ির ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে ওই গাড়ির যাত্রীদের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। ”

“এসময় ওই গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে গাড়ি মেরামত করে দেওয়ার কথা বলে তাদের গাড়িতে উঠেছে এবং খুলশীর দিকে গাড়িটি চলে গেছে বলে স্থানীয় লোকজন আমাদের জানিয়েছে।”

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.