BREAKING NEWS
Search

চট্টগ্রামে পাচার সন্দেহে ২০ নারী উদ্ধার, পাচারকারী আটক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম

NARIচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ঢাকায় যাওয়ার পথে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাচার হচ্ছে এমন সন্দেহে ২০ নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কবির আহমেদ (৪৩) নামে এক ‘দালালকে’ আটক করা হয়েছে।

পুলিশের দাবি, সড়ক পথে সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সিটি গেইট চেক পোস্টে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাদের উদ্ধার করে আকবর শাহ থানা পুলিশ।

আকবর শাহ থানার ওসি সুদ্বীপ কুমার দাশ বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এনে একসাথে করে সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে২০ নারীকে সৌদিতে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নেয়া হচ্ছিল। এসময় সিটি গেইট এলাকায় পুলিশের নিয়মিত চেক পোস্টে ওই বাসে তল্লাশি করে সন্দেহজনকভাবে ২০ নারীকে বাস থেকে নামানো হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞািসাবাদে তারা সৌদি যাত্রার কথা স্বীকার করেন। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে কবির আহমেদ নামে এক দালালকে আটক করা হয়। তিনি কক্সবাজারের বাসিন্দা হওয়ায় এবং এক সাথে ২০ নারী সৌদি আরব যাওয়ায় বিয়ষটি আমরা যাচাই-বাছাই করে দেখছি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image