BREAKING NEWS
Search

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

VMচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর কোতোয়ালী থানার হাজারি গলিতে ভেজাল ওষুধবিরোধী অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে সেখানকার ওষুধের দোকানদাররা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুই আনসার সদস্যসহ আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে  ১৮ হামলাকারীকে আটক করেছে পুলিশ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভেজাল ওষুধবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে হাজারি গলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় সেখানকার ব্যবসায়ীরা আদালতের কর্তব্য পালনে বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ১৮ জন হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’

এ ছাড়া জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image