চট্টগ্রামে ৬৩ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮

চট্টগ্রামে ৬৩ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ ৫ জন গ্রেফতার

চট্টগ্রামে ৬৩ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ ৫ জন গ্রেফতার।

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালকসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বান্দরবান থেকে কুমিল্লা জেলার নিমসরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ট্রাকের মালিক মো.মিজানুর রহমান(৩৬), মো.জসিম উদ্দিন(২৮), ট্রাকের চালক কাজী আবুল বাশার(২৫), মো.আবদুল্লাহ আল মামুন(৪০) ও আবু তাহের (৩৮)। তারা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচ জনকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে নগর পুলিশের সদরতফরে আয়োজিত প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম সাংবাদিকদের জানান, মাদক প্রতিরোধে পুলিশের তৎপরতায় কৌশল পরিবর্তন করছে মাদক ব্যবাসয়ীরা।

এরই অংশ হিসেবে কেবল মাদক পরিবহনের জন্যই তৈরি করা হচ্ছে বিশেষ ট্রাক। ট্রাকের মালিকরাই মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত।

তিনি বলেন, এর আগেও অনেক ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। কিন্তু সোমবার যে ট্রাক থেকে ইয়াবা উদ্ধার হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন। কারণ ট্রাকটি কেবল মাদক পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় অক্সিজেনগামী ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকের মালিক, চালকসহ তিন জনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, ট্রাকের পেছনে নিচের অংশে বিশেষভাবে তৈরি একটি বাক্সে ৬৩ হাজার ইয়াবা রয়েছে। তাদের দেওয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটক তিন জনের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালী থানার জেলা পরিষদ ভবনের সামনে থেকে অপর দুই সহযোগী মো.আবদুল্লাহ আল মামুন(৪০) ও আবু তাহেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে ১০ লাখ টাকা পাওয়া যায়।

আমেনা বেগম জানান, এই ১০ লাখ টাকা ইয়াবার আংশিক মূল্য। মামুন ও তাহের ট্রাকটি চট্টগ্রাম থেকে কুমিল্লার নিমসরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.